
এতে নায়িকার বিপরীতে অভিনয় করবেন টিভি অভিনেতা এফএস নাঈম। সরকারি অনুদান পাওয়া এ ছবিটি পরিচালনা করছেন অরুণ চৌধুরী।
এরই মধ্যে ছবিটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে। দ্বিতীয় লটের শুটিং শুরু হচ্ছে মানিকগঞ্জের একটি গ্রামে। প্রথম লটের শুটিংয়ে মিথিলা ছিলেন না। দ্বিতীয় লটের শুটিংয়ে একসঙ্গে যোগ দিচ্ছেন মিথিলা ও নাঈম। মিথিলা বলেন, ‘নতুন সিনেমাটির গল্প আমার ভালো লেগেছে। ভালো একটি চরিত্রও পেয়েছি।
আশা করছি ভালো একটি কাজের সঙ্গে যুক্ত হলাম। আসলে ছবির প্রথম লটের শুটিংয়ের সময় আমি কলকাতায় ছিলাম। তখনই ছবিটিতে চূড়ান্ত হই। ঢাকা ফেরার পর চুক্তিবদ্ধ হই। আর শুটিং শুরু করবো কাল (আজ) থেকে।’
ছবির পরিচালক জানিয়েছেন, নাঈম-মিথিলা ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মুনিরা আখতার মিঠু, মোস্তাফিজুর নূর ইমরান, ইকবাল, শখ ও ওবিদ রেহান প্রমুখ। ছবিটির গল্প লিখেছেন ইফফাত আরেফিন তন্বী। নদী ও একজন নারীর গল্প দেখানো হবে ছবিটিতে। যে নারীর নাম তারা। এই তারা চরিত্রটিতে অভিনয় করছেন মিথিলা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.