ভারতের জনপ্রিয় অভিনেত্রী অ্যামি জ্যাকসন। তিনি দক্ষিণী সিনেমাতেই বেশি অভিনয় করে থাকেন। তবে বলিউডের সিনেমাতেও নিজেকে উপস্থিত রেখেছেন। ব্যক্তি জীবনে অনেকবার প্রেম-বিয়ে নিয়ে আলোচনায় আসেন অ্যামি।
এবার গুঞ্জন শোনা যাচ্ছে, ব্রিটিশ এক অভিনেতার সঙ্গে প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি। সংবাদমাধ্যম গলফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ অভিনেতা এড ওয়েস্টউইক এর সঙ্গে গত দুই মাস ধরে চুটিয়ে প্রেম করছেন অ্যামি।
এই জুটির পরিচয় হয় সৌদি আরব রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের অনুষ্ঠানে। এদিকে, একটি সূত্র ব্রিটিশ এক সংবাদমাধ্যমে বলেন—‘এড ও অ্যামিকে দারুণ মানিয়েছে। তারা কাজ ও ব্যক্তিগত জীবন খুব উপভোগ করছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.