কাচাঁ বাদামের ভুবন বাদ্যকর এবার মুম্বfইয়ে পাড়ি দিলেন। রেকর্ড করেছেন নতুন গান। বীরভূমের প্রত্যন্ত গ্রাম থেকে মুম্বাই পাড়ি, গোটাটাই স্বপ্নের মতো ভুবন বাদ্যকরের কাছে।
জানা গেছে, গতকাল শনিবার (১৯ মার্চ) সকালের বিমানে কলকাতা থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হন ভুবন বাদ্যকর। সঙ্গী ছেলেসহ তিনজন। সম্প্রতি তার নতুন লুকের একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা গেছে, স্পাইক করা ভুবন বাদ্যকরের চুল।
গলায় চেন, হাতে একাধিক আংটি। এদিকে, শোনা যাচ্ছে, এই বেশেই মুম্বাইয়ের স্টুডিওতে গান রেকর্ড করেছেন ভুবন। নতুন গান রেকর্ডিং করে অত্যন্ত আনন্দিত ভুবন। তিনি বলেন, 'এথমবার মুম্বাইয়ে এসেছি। একদম অল্পবসয়ীদের মতো আমাকে সাজিয়েছে, কী দারুন লাগছে। আমি খুব খুশি।'
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.