ঢালিউড পাড়ায় গুঞ্জন উঠেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা-জায়েদ প্যানেলে চমক হিসেবে থাকছেন নব্বই দশকের সুপারহিট জুটি নাঈম-শাবনাজ। তারা এই প্যানেলের হয়ে প্রকাশ্যে নির্বাচনে অংশ নিবেন বলেউ এফডিসিতে চর্চা হচ্ছিলো।
কিন্তু এমন সম্ভাবনাকে উড়িয়ে দিলেন নাঈম-শাবনাজ। গতকাল রোববার (৯ জানুয়ারি) তারা জানালেন, নির্বাচনে অংশ নেওয়ার কোনো সম্ভাবনা তাদের নেই। নাঈম-শাবনাজের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ ও মিশা-জায়েদ দুই প্যানেল থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.