চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী বলেছেন, নারীদের এগিয়ে যাওয়া আমাকে আনন্দ দেয়। যেখানে নারীদের এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে, সেখানে আমার সহায়তা থাকবে। আমি নারীদের যেকোনো উদ্যোগকে স্বাগত জানাই।
বুবলীর চলচ্চিত্রে পাঁচ বছরের ক্যারিয়ার। তবে কখনোই তাকে কোনো শোরুমের উদ্বোধনে দেখা যায়নি। এবারই প্রথম কোনো শোরুম উদ্বোধনে দেখা গেল তাঁকে। কেন তিনি শোরুম উদ্বোধনে তার কারণও জানালেন।
বললেন, এর আগে একাধিক শোরুম উদ্বোধনের আমন্ত্রণ পেলেও ব্যাটে-বলে টাইমিং না হওয়ায় উপস্থিত থাকতে পারেননি। বুবলী বলেন, এই বিউটি সেলুনের কর্ণধার একজন নারী উদ্যোক্তা।
কোনো নারী যখন স্বাবলম্বী হয়ে ঘরে-বাইরে এগিয়ে যান, দেখে খুব ভালো লাগে। তার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। তার সাফল্যের ধারা বজায় থাকুক।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.