আন্তর্জাতিক নারী দিবসে বিশেষ বার্তা দিয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও লোকসভা সদস্য নুসরাত জাহান। সামাজিক পাতায় চিকিৎসাশাস্ত্রের সাহায্য নিয়ে যাঁরা নারীতে রূপান্তরিত, নারী দিবসে তাঁদের পাশে দাঁড়িয়েছেন নুসরাত জাহান।
দিয়েছেন শুভেচ্ছা বার্তা। ডাক দিয়েছে ‘লিঙ্গ নিরপেক্ষতা’র। নুসরাত জাহান ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, তাঁর দুপাশে দাঁড়িয়ে দুই পছন্দের রূপান্তরকামী কিয়ারা সেন ও হিমাদ্রি। নুসরাত জাহান বলেন, নারী দিবস শুধুই বাহ্যিক নারীত্ব উদযাপনের নয়।
অন্তরে বা ভাবনায় যাঁরা নারী, ৮ মার্চ তাঁদের জন্যও। নারীর হাতে আরও ক্ষমতা আসুক, বিশ্ব জয় করুক তারা। ব্যক্তি সত্ত্বার উদযাপনে লিঙ্গ কিন্তু বাধা হয়ে উঠতে পারে না, চারদিকে তাকালে ভুরি ভুরি উদাহরণ। তাদেরও নারী দিবসের শুভেচ্ছা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.