
কয়েক বছর পর পর্দায় ফিরছেন বলিউড তারকা সালমান খান । আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে ‘ভাইজান’ এর নতুন সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। ইতোমধ্যে পাঠান সিনেমায় তার ক্যামিও রুল সাড়া ফেলেছে। এবার নতুন সিনেমায় তাকে দেখার অপেক্ষায় দর্শকরা।
সালমান মানেই দর্শকমহলে অন্যরকম আমেজ। আনন্দবাজার পত্রিকার খবর বলছে, ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় অভিনয়ের পাশাপাশি গানেও কণ্ঠ দিতে যাচ্ছেন নায়ক।
সিনেমায় ‘নাইয়ো লগদা’ গানের একটি ভার্সন থাকছে। সেই সংস্করণটিতেই কণ্ঠ দেবেন অভিনেতা। গানটির সুর করবেন বলিউডের আরেক সংগীত তারকা হিমেশ রেশমিয়া।
এবারই সালমানের কণ্ঠে গান প্রথম গান নয়। এর আগেও কয়েকটি সিনেমায় গায়কের ভূমিকায় দেখা গেছে তাকে। ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘কিক’ সিনেমায় ‘হ্যাংওভার’ গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি। পরের বছর আবার নিজের প্রযোজিত ‘হিরো’ সিনেমায় টাইটেল ট্র্যাকের একটি ভার্সনে শোনা গিয়েছিল তার গান।
আরমান মালিকের গাওয়া গানের পাশাপাশি ভাইজানের কণ্ঠে গাওয়া ভার্সনও শ্রোতাপ্রিয়তা পেয়েছিল সেই সময়। সংগীতের প্রতি যে ভালোবাসা রয়েছে সেটা এই তারকার সোশ্যাল হ্যান্ডেলে প্রবেশ করলেই ধারণা পাওয়া যায়।
কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকারের মৃত্যুতে তারই একটি গানের কয়েক লাইন গেয়ে পোস্ট করেছিলেন সালমান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.