ভারতের দক্ষিণী সিনেমা জগতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু বিয়ে ভাঙার পর থেকেই বেশ চর্চায় রয়েছেন। তবে আবারও নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি তার একটি ইন্টারভিউ ভাইরাল হয়েছে, যেখানে র্যাপিড ফায়ার রাউন্ডে খাবার ও শারীরিক সম্পর্কের মধ্যে বাছাই করতে দেওয়া হয়েছিল অভিনেত্রীকে। কিছুক্ষণ চিন্তা করার পর তিনি বেছে নিয়েছিলেন শারীরিক সম্পর্ককেই।
সেই সঙ্গে এটাও বলেছিলেন, 'আমি সারাদিন কিচ্ছু না খেয়ে কাটিয়ে দিতে পারব। কিন্তু শারীরিক সম্পর্ক ছাড়া বাঁচতে পারব না।'
সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলেও আপলোড করা হয়েছে সাক্ষাৎকারটি। মাস কয়েক আগে ‘দ্যা ফ্যামিলি ম্যান ২’ ওয়েব সিরিজ়ে রাজ়ি চরিত্রে অভিনয় করেছিলেন সামান্থা। দারুণ প্রশংসিত হয়েছিলেন সেই চরিত্রে অভিনয় করে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.