ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন। প্রভা আবারও আলোচনায়। এবার বাগদানের খবরে আলোচনায় তিনি।
গণমাধ্যমে ছড়িয়ে পড়া বাগদানের খবরকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছেন এই অভিনেত্রী। প্রভা বলেন, এগুলো পুরোপুরি ভুয়া খবর। আমার সঙ্গে কথা না বলেই নিউজ করে দিয়েছে।
যে আংটিকে বাগদানের বলা হচ্ছে সেটি আমার খালার। উনার গহনার বক্স থেকে আমি এটা নিয়ে এসেছি। তিনি আরও বলেন, আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই। যদি ভবিষ্যতে করি তাহলে অবশ্যই সাংবাদিকদের জানাবো না।
আপাতত কোনো রকম প্রেম, ভালোবাসা আমার মধ্যে বিরাজ করছে না। আমি আসলে আমার বাবা-মাকে নিয়েই ভালো আছি। আলহামদুলিল্লাহ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.