চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড। আজ ৫ ফেব্রুয়ারি এফডিসিতে এই সংগঠনের নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু আদালতের আদেশে আগামী ২৯ মার্চ পর্যন্ত নির্বাচন স্থগিত রাখা হয়েছে বলে ক্লাবটির নির্বাচন কমিশন থেকে জানানো হয়।
সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করছেন ওমর সানি। মেম্বার সেক্রটারি মাহমুদুল হক পলাশ।
এবারের নির্বাচনে লিটন হাসমির নেতৃত্বে একটি প্যানেল অন্যদিকে কামাল মো. কিবরিয়া আরেকটি প্যানেল করেছেন। অভিনেতা, প্রযোজক আতিকুর রহমান লিটনের প্যানেলে সদস্য পদে নির্বাচন করছেন- মাহমুদুল হক পলাশ, মোজাহারুল ইসলাম ওবায়েদ, জাহিদ হোসেন, রফিকুল ইসলাম রনি, কামাল হাসান, মো. আব্দুল্লাহ জেয়াদ, মো. ফয়সাল, রাহা তানহা খান, মো. এনামুল হক শাহ, জাহাঙ্গীর সিকদার।
অন্যদিকে কামাল মো. কিবরিয়ার প্যানেলে সদস্যরা হলেন-মো. সাফি উদ্দিন সাফি, এম এ কামাল, আজিজ আহমেদ পাপ্পু, জসিম আহমেদ, রশিদুল আমিন হলি, আনোয়ার হোসেন আনু, হানিফ আকন দুলাল, জাহান এম এ রহমান, নায়িকা রত্না কবির, নাবীন হোসেন, মীর মো. জাকির হোসেন মানিক, শাহ মো. আলমগীর বাচ্চু।
বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সদস্যরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এক বছরের জন্য নেতা নির্বাচন করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.