কদিন আগেই ভারতের চতুর্থ বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ পেয়েছেন বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। আর এবার তা ফিরিয়ে দেওয়ার কথা বললেন এ অভিনেত্রী।
কারও প্রতি রাগ বা অভিমান থেকে নয়, ভারতের স্বাধীনতা নিয়ে মন্তব্যের চ্যালেঞ্জে হেরে গেলে সম্মাননা ফিরিয়ে দেওয়ার বাজি ধরেছেন তিনি। কঙ্গনার এমন বাজি ধরার কারণ কী? কিছুদিন আগেই ভারতের স্বাধীনতা নিয়ে কঙ্গনার করা মন্তব্য নিয়ে ঝড় ওঠে।
তার দাবি ১৯৪৭ সাল নয়, ২০১৪ সালে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পরই প্রকৃত স্বাধীনতা পেয়েছে দেশ। এ নিয়েই যত আলোচনা-সমালোচনা। তবু নিজের অবস্থান থেকে সরতে নারাজ কঙ্গনা।
তার দাবি, ‘১৮৫৭ সালে প্রথমবার ব্রিটিশদের বিরুদ্ধে সংগঠিত স্বাধীনতার লড়াই হয়। রানি লক্ষ্মীবাঈ-এর পর সুভাষ চন্দ্র বসু, বীর সাভারকারজীর মতো মহান ব্যক্তিরা আত্মবলিদান দেন দেশের জন্য।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.