
ঢালিউডের আলোচিত-সমালোচিত পরিমণি গত কয়েক দিন ধরে বেশ আলোচনায় আছেন। চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের সঙ্গে তার স্বামী শরিফুল রাজের সম্পর্ক নিয়ে। এমনকি শরিফুল রাজের মেসেজিংয়ের স্ক্রিনশটও শেয়ার করেন তিনি।
পরী কেন ওইসব স্ট্যাটাস দিয়েছে তা পরীই বলতে পারবে। তাকেই প্রশ্ন করুন। আমার বিশ্বাস সেই সব ক্লিয়ার করবে। আমি শুধু বলব, আমার বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যা। বিন্দুমাত্রও সত্যি নেই।
শরিফুল রাজ
এবার নিরবতা ভেঙে সে স্ক্রিনশট নিয়ে মুখ খুললেন শরিফুল রাজ। এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, সিনহা মিমের সঙ্গে তার প্রেমের সম্পর্কের কথাও সামনে এনেছেন পরীমণি। কিন্তু আমার বিরুদ্ধে কেন এমন অভিযোগ আনল জানি না। আমি রীতিমতো শকড।
আমার বিরুদ্ধে পরীর আনীত সব অভিযোগই মিথ্যা। রাজ আরও বলেন, আমি আমার যেকোনো কাজের প্রতিই যত্নশীল। সংসারের প্রতি তো আরও যত্নশীল।
সংসার, স্ত্রী, সন্তান ফেলে অন্য সম্পর্কে জড়াব, এমন অনৈতিক কথা ভাবতেই পারি না। আমার কথা হলো- যে যাই বলুক, যে কারণেই বলুক, আমি এসব নিয়ে মোটেও বিচলিত নই। কারণ মিথ্যা কখনো স্থায়ী হয় না। তিনি বলেন, পরী কেন ওইসব স্ট্যাটাস দিয়েছে তা পরীই বলতে পারবে।
তাকেই প্রশ্ন করুন। আমার বিশ্বাস সেই সব ক্লিয়ার করবে। আমি শুধু বলব, আমার বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যা। বিন্দুমাত্রও সত্যি নেই।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.