
২৪ অক্টোবর পরীমনির জন্মদিন। পিরোজপুরে তার জন্ম। পরীমনির বাবা মনিরুল ইসলাম আগেই তার নাম ঠিক করেন স্মৃতি। জন্মের পর দেখতে পরীর মতো হওয়ায় তার নানা ‘পরী’ ডাকতে শুরু করেন।
পরে ‘পরী’-এর সঙ্গে ‘মনি’ যুক্ত করে সবাই আদর করে তাকে পরীমনি নামে ডাকতে থাকেন। বিশেষ দিনটির প্রথম প্রহরেই নানা আশীর্বাদ নিয়ে জন্মদিন শুরু করেন পরীমনি।
২৩ অক্টোবর রাত ১২টা ১ মিনিটে নানা শামসুল হক গাজীকে সঙ্গে নিয়ে কেক কাটেন পরীমনি। এ সময় পরীমনিকে পরম মমতায় কপালে চুম্বন করে আর্শীবাদ করেন শামসুল হক গাজী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.