প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ১:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২১, ১১:২৪ এ.এম
পলাশ অভিনেতা থেকে প্রযোজক

নাটক দিয়ে অভিনয়ে এসেছিলেন পলাশ। অভিনয় ক্যারিয়ারের শুরুতে নোমান রবিনের পরিচালনায় ‘পাংখা পাংখা’, ‘অল ইজ ওয়েল’, ‘সিটি বাস রিটার্নস’, ‘ব্রাজেন্টিনা’ এবং ‘সেইসব দিনগুলো’ নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পান এই অভিনেতা।
এরপর গায়ক ফেরদৌস ওয়াহিদের পরিচালনায় ‘কুসুমপুরের গল্প’ নামের একটি সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন তিনি। এর আগে নোমান রবিনের পরিচালনায় ‘কমনজেন্ডার’ নামের একটি ভিসয়ভিত্তিক ছবিতেও অভিনয় করেন। সম্প্রতি আবারো নাটকে অভিনয় করছেন পলাশ। অভিনয়ের পাশাপাশি এবার তিনি একজন প্রযোজক হিসেবে আবির্ভূত হচ্ছেন।
‘অরিজিনাল এন্টারটেইনমেন্ট’ নামের প্রযোজনা সংস্থাটি থেকে তিনি নাটক, সিনেমা, তথ্যচিত্রও নির্মাণ করবেন। এ প্রসঙ্গে পলাশ বলেন, অভিনয়ের জন্য দর্শকের ভালোবাসা পেয়েছি অনেক আগেই।
দীর্ঘদিন ধরেই প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করার প্রস্তুতি নিয়ে এবার সেটি বাস্তবায়ন করলাম। আশা করছি পরিকল্পনা অনুযায়ীই সেটি বাস্তবায়ন করতে পারব।
এদিকে গত ঈদের পর তিনি ‘গিনেস বুকে নাম’ নামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। লুৎফর রহমান রবিনের প্রযোজনায় এটি এখন বিটিভিতে প্রচার হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.