বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা জেল খেটেছেন পর্নগ্রাফি মামলায়। গত ২১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান রাজ কুন্দ্রা। সম্প্রতি তিনি পুনরায় আগাম জামিনের আবেদন করেছেন।
সেই আবেদনেই উঠে এলো বিস্ফোরক তথ্য। রাজ দাবি করেছেন, পুনম পাণ্ডে ও শার্লিন চোপড়া স্বেচ্ছায় অ্যাডাল্ট ভিডিও বানিয়েছিলেন। এতে তার কোনো জোরাজুরি ছিল না। বলে রাখা প্রয়োজন, শার্লিন ও পুনম বলিউডে অ্যাডাল্ট কনটেন্টের জন্য পরিচিত। সোশ্যাল মিডিয়া হোক কিংবা কোনো সিরিজ, তাদেরকে দেখা যায় খোলামেলা রূপেই।
রাজ কুন্দ্রার বিরুদ্ধে তারাই অভিযোগ তুলেছিলেন। বলেছিলেন, রাজের টিম জোর করে তাদের দ্বারা নগ্ন ভিডিও তৈরি করেছিল। তবে এবার উল্টো অভিযোগ করলেন রাজ কুন্দ্রা। আগাম জামিনের আবেদনে তিনি দাবি করেছেন, শার্লিন ও পুনমের অ্যাডাল্ট ভিডিও তৈরিতে তার কোনও ভূমিকা ছিল না। নিজেদের উপার্জনের জন্য সেই ভিডিও স্বেচ্ছায় বানিয়েছেন তারা।
রাজ এই ভিডিও বানাননি কিংবা অ্যাপের মাধ্যমে তা ছড়িয়েও দেননি। একই প্রসঙ্গে রাজের আইনজীবীর দাবি, তিনি অ্যাপের দায়িত্বে থাকাকালীন পুনমের এরকম কোনো ভিডিও রিলিজ হয়নি। এমনকি রাজের তৈরি ভিডিওতে কোনোরকম যৌন দৃশ্যও নেই।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.