ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শনিবার (২২ জানুয়ারি) সামাজিকমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে খবরটি জানান এই অভিনেত্রী নিজেই। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী তার পোস্টে লেখেন, পজিটিভ।
সঙ্গে মুখে মাস্ক পরিহিত একটি ইমোজি যুক্ত করেছেন। জানা গেছে, গত সপ্তাহে কিছুটা উপসর্গ দেখা দিলে করোনা টেস্ট করান পূর্ণিমা। এর ফল পজিটিভ এসেছে বলে শনিবার। আপাতত বাসাতেই বিশ্রামে আছেন তিনি। তার শারীরিক অবস্থা বেশ ভালো।
কলমকথা/বি সুলতানা
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.