এম এস শবনম শাহীন নেত্রকোনার ছেলে। ছায়াছবির জনপ্রিয় গান নিয়ে চিত্রালী,চিত্রগীতি, তারকা মঞ্চ, চিত্রসুর,সিনেগান অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে মিডিয়া জগতে পা রাখেন। ছোটবেলা থেকেই সংস্কৃতির প্রতি খুব ঝুক ছিল তার, প্রচুর সিনেমা নাটক দেখতেন।
বিশেষ করে অকাল প্রয়াত নায়ক সালমান শাহ এর ভক্ত তিনি। শোভিজ জগতে কোন একদিন কাজ করবেন এরকম ইচ্ছেও মনের মধ্যে লালন করতেন।
দেশিও নাটক-সিনামার প্রতি ছিল তার দারুন ঝোক!
এম এস শবনম শাহীন ছোটবেলা থেকেই খুব লেখালেখিতে অভ্যস্ত ছিলো, নিজের লেখা ছড়া,কবিতা,ছন্দ লিখে স্কুলের ভিবিন্ন বার্ষিক প্রতিযোগীতায় আবৃত্তি করতো। সেই সাথস ভিবিন্ন সাপ্তাহিক পত্রপত্রিকায় নিজের গল্প,কবিতা,উপন্যাস পাঠাতে শুরু করলো। তখন থেকেই ইচ্ছে ছিল যদি কখনও মিডিয়াতে কাজ করার সুযোগ হয় তাহলে নিজেই নাটক রচনা করবে, নিজের নির্মিত নাটকে নিজেই প্রধান চরিত্রে অভিনয় করবে।
২০১৪ সাল থেকে মিডিয়ার ক্যারিয়ার শুরু করেন তিনি। পুরোধমে কাজ করে চলছেন তরুণ এই প্রিয়মুখ। উপস্থাপনার পাশাপাশি নিজে নাট্যরচনা, পরিচালনা, এমনকি অভিনয় সহ নিজেই করে থাকেন। অর্থাৎ বলা যায়-একের ভিতর সব।
এম এস শবনম শাহীন রচিত, পরিচালিত ও অভিনীত প্রথম নাটক: কর্পোরেট লাভ। প্রথম কাজে ব্যাপকভাবে উৎসাহ পাওয়ার পর তিনি একাধারে নির্মান করেন: রিক্সাওয়ালা, এ জার্নি ব্যাই লাভ, নষ্ট প্রেমিক, অসমাপ্ত ভালবাসা, টোকাই, প্লেবয়-২, পাত্রী চাই, দ্যা মেড লাভার ডেইড, সংশোধন, আহত প্রেমের গল্প, শেষ ছোঁয়া, এই শহরে আমি একা, আমার কোথাও কেউ নেই, আমি মোটা হবো, ভিলেন, ওরাও মানুষ, ফাইনাল তালাক, চিটিংবাজ ভিক্ষুক সহ আরও বেশকিছু নাটক।
তরুণ এই নাট্যপরিচালক বলেন: সালমান শাহকে ভালবেসেই মিডিয়াতে আসা। সালমান শাহ আমার আইকন। বড্ড ভালবাসি এই মানুষটাকে। মিডিয়াকে পেশা হিসাবে নয়, বলা যায় নেশা হিসাবেই নিয়েছি। নায়ক নয়, দক্ষ অভিনেতা হতে চাই। কাজে ব্যস্ত থাকতে থাকতেই মিডিয়াতে কাজ করা নেশা হয়ে গিয়েছে।
আমার জন্য দোয়া করবেন, যেন পথচলা দীর্ঘ হয়, সেই সাথে যেন সবার ভালবাসায় বেধে থাকতে পারি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.