অনেকদিন পর ক্যামেরার সামনে পোজ দিয়ে কটাক্ষের শিকার হয়েছেন বলিউডের জনপ্রিয় নায়িকা দীপিকা পাড়ুকোন। এ নায়িকার ফ্যাশন সেন্স নিয়ে তোলা হলো প্রশ্ন। নায়ক সিদ্ধান্ত চতুর্বেদী ও পরিচালক শকুন বাত্রার সঙ্গে ‘গেহরাইয়াঁ’ ছবির প্রচারে গিয়েছিলেন দীপিকা।
কমলা রঙের একটি পোশাক পরেছিলেন। তাতেই কটাক্ষের বন্যা বয়ে যায়। কেউ দীপিকার এই পোশাককে জঘন্য বলে কটাক্ষ করেছেন, কেউ বলেছেন ভয়ংকর।
কীভাবে এমন পোশাক দীপিকা পরতে পারেন? তিনি কি উরফি যাদবের অদ্ভুত পোশাক পরার স্টাইলকে নকল করছেন? এমন প্রশ্ন তোলা হয়। ত্রিকোণ প্রেমের জটিল গল্প নিয়ে তৈরি ‘গেহরাইয়াঁ’। শেষ পর্যন্ত কোন অতলে নামবে এই ত্রিকোণ সম্পর্কের সমীকরণ তা জানা যাবে ছবি থেকেই মিলবে। ১১ ফেব্রুয়ারি ছবিটি দেখা যাবে আমাজন প্রাইমে।
কলমকথা/বি সুলতানা
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.