
প্রাক্তন স্বামীর আরবাজের সঙ্গেও সুসম্পর্ক বজায় রেখে চলেছেন মালাইকা আরোরা। বর্ষবরণে প্রেমিককে নিয়ে রণথম্ভোরে হাজির হয়েছিলেন মালাইকা, মুম্বাই ফিরেই আরবাজের সঙ্গে ডিনার ডেটে ধরা দিলেন মাল্লা। যা দেখে অনেকেরই প্রশ্ন, ‘এদের মতিগতি বোঝা দায়’।
বছর শেষের ছুটি শুরুর আগেই মার্কিন মুলুক থেকে দেশে ফিরেছেন আরবাজ-মালাইকার একমাত্র পুত্র আরহান। আরহানকে আনতে একসঙ্গে এয়ারপোর্টে হাজির ছিলেন দুজনে।
এদিনও মালাইকা-আরবাজের সঙ্গে নৈশভোজের আসরে দেখা মিলল পুত্র আরহানের। ছেলের জন্যই একসঙ্গে নৈশভোজ সারা। তবে এদিন আলোচনার বিষয়বস্ত হয়ে উঠল মালাইকার গায়ে আরবাজের কোট দেখে!
সেদিন মালাইকার পরনে ছিল নীল শার্ট, সাদা সোয়েটার এবং হাঁটু পর্যন্ত লম্বা বুট। তবে ঠাণ্ডায় কাবু হতেই নিজের কোট প্রাক্তন স্ত্রীর গায়ে চাপিয়ে দেন আরবাজ। সালমানের ভাইয়ের দেখা মিলল কালো শার্ট এবং ট্রাউসার গায়ে।
পাশাপাশি হাঁটলেন দুজনে, তবে আশ্চর্য এক অস্বস্তি যেন ঘিরে ধরেছিল প্রাক্তন দম্পতিকে। বান্দ্রার এক বিল্ডিং-এ একসঙ্গে প্রবেশ করতে দেখা যায় দুজনকে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.