প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ১:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২১, ৪:১৪ পি.এম
প্রেমে বাঁধা দেওয়ায় ভাইকে খুন, আটক অভিনেত্রী শানায়া

প্রেমিকের সঙ্গে সম্পর্ক মেনে না নেওয়ায় নিজের আপন ভাইকে হত্যা করার অভিযোগ উঠেছে কন্নড় সিনেমার জনপ্রিয় নায়িকা শানায়া কাটওয়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত অভিনেত্রীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) শানায়া কাটওয়েকে গ্রেফতার করেছে পুলিশ। এরপর তাকে বিচারিক হেফাজতে নেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের সুত্রে জানা যায়, প্রেমিকের সঙ্গে সম্পর্ক মেনে না নেওয়ায় পরিকল্পিতভাবে কয়েকজনের সহায়তায় নৃশংসভাবে ভাই রাকেশ কাটওয়েকে (৩২) হত্যার অভিযোগ শানায়ারের বিরুদ্ধে। শুধু তাই নয় হত্যার পর ভাইয়ের দেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ছুঁড়ে ফেলেছেন তিনি। এ ঘটনায় কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জানা যায়, পুলিশ প্রথম মামলার সঙ্গে জড়িত সন্দেহে তৌসিফ চন্নপুর (২১), আমান গিরানিওয়াল (১৯), আলতাফ মোল্লা (২৪ ) এবং নিয়াজাহমেদ কাটিগর (২১) নামে চারজনকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাদের জিজ্ঞাসাবাদে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। হত্যার পেছনে আসল মাস্টারমাইন্ড নিহতেরই বোন নায়িকা শানায়া! এ সংক্রান্ত তথ্য-প্রমাণ পাওয়ার পর পুলিশ তাকে গ্রেফতার করে।
অভিযুক্তদের একজন নিয়াজ আহমেদ কাটিগরের সঙ্গে শানায়ার প্রেমের সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক নিয়েই আপত্তি জানিয়েছিল তার ভাই। এরপর তারা দু’জন আরও তিনজনকে সঙ্গে নিয়ে রাকেশ কাটওয়েকে হত্যা করেন।
প্রসঙ্গত, ২০১৮ সালে শানায়া কাটওয়ের সিনেমায় অভিষেক ‘ইদাম প্রেমাম জীবানাম’ সিনেমার মাধ্যমে। এরপর চলতি বছরের মার্চে মুক্তি পাওয়া ‘অন্দু ঘনটেয়া কাথে’ সিনেমাতেও দেখা যায় তাকে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.