ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ ভালোবেসে বিয়ে করেছিলেন সামিরাকে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অকাল মৃত্যু ঘটে এই নায়কের। এরপর সালমান শাহ’র ঘনিষ্ঠ বন্ধু মোশতাক ওয়াইজকে বিয়ে করেন সামিরা।
এবার তৃতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সামিরা। খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন তার সাবেক স্বামী মোশতাক। মোশতাক বলেন, 'সামিরা আবারও বিয়ে করেছেন। সামিরার সঙ্গে আমি সবসময় ছিলাম, ভবিষ্যতেও বন্ধু হয়ে থাকবো।
’ সামিরার নতুন স্বামী সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদ। গত ১৫ জুলাই সামিরা ও ইশতিয়াকের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
এর আগে গত ২১ মার্চ মোশতাককে ডিভোর্স নোটিশ পাঠান সামিরা। সেটা দুজনের সম্মতিতেইকার্যকর হয়েছে ২১ জুন। এমনটাই জানান মোশতাক।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.