বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চার দশকেরও বেশি সময় ধরে সুরের জাদুতে সংগীতপ্রেমীদের মাতিয়ে রেখেছেন তিনি। কন্ঠে তুলেছেন অসংখ্য কালজয়ী গান।
সুখ-দুঃখ, হাসি-আনন্দ, প্রেম-বিরহ সব অনুভূতির গানই তার কণ্ঠে পেয়েছে অনন্য মাত্রা। তার শত শত গান এখনও মানুষের মুখে মুখে ফেরে। আজ বৃহস্পতিবার এই কালজয়ী সংগীতশিল্পীর জন্মদিন। এন্ড্রু কিশোরের চলে যাওয়ার পর এটি দ্বিতীয় জন্মদিন।
তার স্ত্রী লিপিকা এন্ড্রু জানান, পরিবারের সদস্যরা রাজশাহীর সমাধিস্থলে গিয়ে প্রার্থনা করবেন। বাংলা গানের কিংবদন্তি এই সঙ্গীতশিল্পী ‘প্লেব্যাক সম্রাট’ নামে পরিচিত।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.