বিতর্ক পিছু ছাড়ে না বলিউডের ‘বিতর্কের রানি’ কঙ্গনা রানাউতের। বিতর্কিত মন্তব্যের জেরে আবারও তার নামে মামলা হয়েছে। শিখদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে মুম্বাই পুলিশের কাছে মামলা হয়েছে। মুম্বাইয়ের খার থানায় ২৯৫ (এ) ধারায় কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ করেন অমরজিৎ সিং সাঁধু নামের এক ব্যক্তি।
সম্প্রতি অভিনেত্রীর ইনস্টাগ্রামের একটি পোস্ট ঘিরেই শুরু এ বিপত্তি। গত ২০ নভেম্বর ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা শিখ ধর্মাবলম্বীদের ‘খালিস্তানি সন্ত্রাসবাদী’ বলে আখ্যা দেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষি আইন প্রত্যাহার করার পর কঙ্গনা লেখেন, ‘খালিস্তানি সন্ত্রাসবাদীরা আজ সরকারের হাত মচকে দিল, কিন্তু ভুললে চলবে না, একমাত্র নারী প্রধানমন্ত্রী এদের জুতোর নিচে পিষে দিয়েছিল; দেশকে টুকরো হতে দেননি তিনি।
তার মৃত্যুর এত বছর পরেও তার নামে ভয় পায় এরা (শিখ)। এদের জন্য এমনই গুরু দরকার।’ কঙ্গনার এহেন মন্তব্যেই চটেছে শিখ সম্প্রদায়ের মানুষেরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.