মারধরের অভিযোগে দায়ের করা মামলায় আবারও গ্রেফতার হয়েছেন বলিউডের বিতর্কিত নায়িকা পুনম পাণ্ডের স্বামী। রোববার তাকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ।
তবে এই প্রথম স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ তুললেন না পুনম। গত বছর সেপ্টেম্বরে স্বামীর বিরুদ্ধে একই অভিযোগ করেন তিনি।
বিয়ের ঠিক ২১ দিনের মাথায় স্বামীর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনেছিলেন। গোয়ায় হানিমুনে গিয়ে স্বামীর বিরুদ্ধে পুলিশে এফআইআরও দায়ের করেন বিতর্কিত এই নায়িকা। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার পুনম বলছিলেন, স্যামের সঙ্গে আমার একটা কথা কাটাকাটি হয়। যা দ্রুতই মারাত্মক আকার নেয়। এরপরই ও আমায় মারতে শুরু করে।
আমার গলা টিপে ধরে। আমার মনে হচ্ছিল আমার দমবন্ধ হয়ে মৃত্যু হয়ে যাবে। আমার মুখে ঘুসি মারে, চুল ধরে টেনে হিঁচড়ে নিয়ে যায়, এরপর আমার খাটের কোণায় আমার মাথা ঠুকে দেয়। এতেও থামেনি! আমার শরীরের উপর হাঁটু গেড়ে বসে আমার উপর নির্যাতন চালায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.