বিধানসভা নির্বাচনের আগে কলকাতার তারকার অভিনেতা-অভেনীত্রা রাজনীতিতে যোগ দিয়েছিলেন। সে সময় বিজেপিতে যোগ দেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। বেহালা পশ্চিম কেন্দ্র থেকে নির্বাচন করে হেরে যান তিনি। এরপরে দলটির সঙ্গে বাড়তে থাকে তার দূরত্ব।
পরে বিজেপি ছাড়ার ঘোষণা দেন তিনি। এবার তাকে দেখা গেল তৃণমূলের প্রচারমঞ্চে। বহরমপুর পৌরসভার ভোটে তৃণমূলের হয়ে প্রচারে নেমেছেন এই নায়িকা। দেশটির সংবাদমাধ্যমে জানায়, গতকাল বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল থেকে বহরমপুর পৌরসভার নির্বাচনে তৃণমূল প্রার্থীদের ভোটের প্রচারে অংশ নেন শ্রাবন্তী। পৌরসভার ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রিতা হালদারের ভোটের প্রচারের সভায় অভিনেত্রী পৌঁছাতেই এলাকাবাসীর মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
এ বিষয় শ্রাবন্তী বলেন, বহরমপুরে প্রথম প্রচারে এসে খুব ভাল লাগছে। শহরের মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। এছাড়া তিনি আগামী ২৭ ফেব্রুয়ারি তৃণমূল প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.