
স্ত্রী সুজান খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর একাই ছিলেন সুদর্শন অভিনেতা হৃত্বিক। দীর্ঘদিন একা থাকার পর সাবা আজাদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা।
তাদের সম্পর্কের ভিত অনেকটাই গভীর হয়েছে। দু’জনে একান্তে সময় কাটাতে উড়ে যান দেশ থেকে বিদেশের বিভিন্ন প্রান্তে। মঙ্গলবার (১০ জানুয়ারি) হৃতিকের জন্মদিন। আর এই বিশেষ দিনেই সুখবর দিলেন তারা।
নতুন বছরে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন হৃতিক। ইতোমধ্যে নতুন ফ্ল্যাট ও কিনে একত্রবাস শুরু করেছেন এই প্রেমিকযুগল।
এই খবরে পরিবারের প্র্যত্যেকেই খুব খুশি হয়েছে। তবে খুব জাঁকজমক ভাবে বিয়ের আয়োজন হচ্ছে না বলেই খবর পাওয়া গেছে। কিছু বন্ধু ও পরিবারের উপস্থিতিতে হবে অনুষ্ঠান।
সেই বিয়েতে নাকি উপস্থিত থাকবেন হৃত্বিকের প্রাক্তন স্ত্রী সুজ়ান খানও। তবে এই মুহূর্তে দু’জনেই পেশাগত কারণে ব্যস্ততার মধ্যে আছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.