অভিনেত্রী অরুণিমা ঘোষকে শ্লীলতাহানি, খুনের হুমকির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। রোববার (২৮ নভেম্বর) রাতে মুকেশ সাউ নামে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
সকালে তাকে আদালতে পেশ করার কথা রয়েছে। এদিকে পুলিশ অরুণিমার নিরাপত্তা জোরদার করেছে। ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, অভিনেত্রী অরুণিমা ঘোষকে বেশ কয়েকদিন ধরে এক যুবক উত্যক্ত করছিল।
ফোন করে তাকে শ্লীলতাহানি, খুনসহ নানা হুমকি দিচ্ছিল। এরপর কলকাতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন অরুণিমা। তারই ভিত্তিতে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্তে নামে। রোববার (২৮ নভেম্বর) রাতে এ অভিনেত্রীর বাড়ির সামনে থেকে এ যুবককে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.