বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘বঙ্গবন্ধু’ সিনেমার বাংলাদেশ অংশের শুট শেষ হচ্ছে আজ। শেষ দিনের শুট চলছে বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়া এবং সাভারের কয়েকটি স্থানে।
তবে এর পর ভারতের মুম্বাইয়ে আরও সাত থেকে আট দিনের শুটিং হবে বলে জানিয়েছেন সিনেমাটির বাংলাদেশ অংশের লাইন প্রডিউসার মোহাম্মদ হোসেন জেমি। তিনি বলেন, ‘পোস্ট প্রডাকশনে অনেক কাজ বাকি আছে।
শুটিংয়ের পাশাপাশি এই কাজও চলছে। সিনেমাটি নিয়ে এর বেশি তথ্য দেওয়ার অনুমতি নেই।’ জানা গেছে, গেল ২১ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল ও রেজিস্ট্রার ভবন এলাকায় শুটিংয়ের মাধ্যমে বাংলাদেশ অংশের দৃশ্যধারণ শুরু হয়। বাংলাদেশ অংশের শুটিংয়ের জন্য ভারত থেকে ১০৭ জন ক্রু এসেছিলেন। ১৫ জনের বেশি আর্টিস্ট এসেছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.