আবারও শুরু হচ্ছে জাতির জনক শেখ মুজিবুর রহমানের বায়োপিক নিয়ে ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিং পর্ব। আগামী ২০ নভেম্বর থেকে বাংলাদেশে টানা এর কাজ চলবে।
এ কারণে আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় ঢাকায় পা রেখেছেন চলচ্চিত্রটির পরিচালক শ্যাম বেনেগাল। সঙ্গে রয়েছে তার টিম। জানা যায়, গাজীপুরের বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে সিনেমাটির কাজ শুরু হওয়ার কথা রয়েছে।
প্রথমদিন থেকেই অংশ নেবেন চিত্রনায়ক আরিফিন শুভ, ৫ ডিসেম্বর যুক্ত হবেন নুসরাত ফারিয়া। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিতব্য এ চলচ্চিত্র নির্মাণ করছেন ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.