বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত হয়েছে বায়োপিক সিনেমা ‘বঙ্গবন্ধু’। আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকীতে সিনেমার অফিশিয়াল টিজার পোস্টার প্রকাশ হয়েছে।
বায়োপিকটির শুটিং ‘বঙ্গবন্ধু’ নামে শুরু হলেও প্রকাশিত পোস্টারে নতুন নাম লেখা হয়েছে ‘মুজিব’। সঙ্গে ট্যাগ লাইন যুক্ত করা হয়েছে ‘একটি জাতির রূপকার’। বৃহস্পতিবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিনে এফডিসির প্রজেকশন হলে বায়োপিকটি নিয়ে সংবাদ সম্মেলনে এই নাম পরিবর্তন আসে।
এদিন অফিশিয়াল পোস্টার উন্মোচর করা হয়। আর সেখানেই নতুন নাম ‘মুজিব’ দেখা যায়। মুজিব’ সিনেমাটি নির্মাণ করেছেন বলিউডের নির্মাতা শ্যাম বেনেগাল।
এতে অভিনয় করেছেন আরেফিন শুভ, নুসরাত ফারিয়া, নুসরত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ শতাধিক শিল্পী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.