হলিউড ও বলিউডের আইকন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সাবেক মিস ওয়ার্ল্ডের পাশাপাশি বলিপাড়ায় অন্যতম প্রভাবশালী তারকা এই অভিনেত্রী। অন্যদিকে, বলিউডের প্রথমসারির অভিনেত্রীর মধ্যে সর্বদাই অনেকের থেকে এগিয়ে রয়েছেন কঙ্গনা রানাওয়াত। সব সময় বিতর্কিত কাজ বা মন্তব্যে শিরোনাম হয়ে উঠে আসেন কঙ্গনা।
২০০৮ সালে মধুর ভান্ডারকার-এর 'ফ্যাশন' ছবিতে একসঙ্গে কাজ করেন প্রিয়াঙ্কা ও কঙ্গনা। এক সাক্ষাৎকারে কঙ্গনা নিজেই জানিয়েছিলেন এই ছবির শুটিং সেটে প্রিয়াঙ্কা হাজির হলে আর পাঁচজন সাধারণ দর্শকের মতো তাকে সামনে থেকে দেখে অন্যরকম অনুভূতি হতো তার।
কঙ্গনা বলেন, ‘তখন আমার বয়স, ১৯ বা ২০। প্রিয়াঙ্কাকে চোখের সামনে দেখে অন্যরকম এক অনুভূতি হতো। প্রিয়াঙ্কা তখন ওই ছবিতে নিজের চরিত্রের মতই বলিউডের বড় এক তারকা। ছবিতে আমি এক মডেলের ভূমিকায় ছিলাম। সেটের মধ্যেই দূর থেকে বাকি মডেল, অভিনেত্রীদের সঙ্গে রীতিমতো আড়চোখে, দূর থেকে লুকিয়ে লুকিয়ে প্রিয়াঙ্কাকে দেখতাম।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.