সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ কঙ্গনা রানাওয়াত। কাউকে কথায় বিদ্ধ করার কোনও সুযোগ হাতছাড়া করেন না। টুইটার তাঁকে ব্যান করার পর থেকে ইনস্টাগ্রামেই প্রতিদিন নিজের মনের ভাব প্রকাশ করেন। মাঝেমধ্যে পোস্ট করেন তাঁর স্টানিং ছবিও। সম্প্রতি তেমনই কিছু ছবি পোস্ট করলেন কঙ্গনা। তাঁর আগামী ছবি Dhaakad-এর শ্যুটিং শেষে নানা মুহূর্তের ছবি ইনস্টাগ্রাম স্টোরিজ-এ শেয়ার করেছিলেন নায়িকা। তবে সবচেয়ে বেশি আলোচনা হয় তাঁর বাথটাবে স্নান করার ছবি নিয়ে।
বাথটাবে শরীর ডুবিয়ে রিল্যাক্স করছেন নায়িকা। পাশে রয়েছে লিকারের বটল। ছবিটি পোস্ট করে কঙ্গনা লিখেছিলেন, ‘শ্যুট শেষে একটু রিল্যাক্স করছি।’ মুহূর্তে এই ছবি ভাইরাল হয়ে যায়। পরে অবশ্য নায়িকা ইনস্টাগ্রাম স্টোরিজ থেকে এই ছবিটি সরিয়ে দেন।

স্পাই থ্রিলার Dhaakad-এ Kangana Ranaut-কে দেখা যাবে Agent Agni-র ভূমিকায়। Rajneesh Ghai পরিচালিত এই ছবিতে নানা গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে Arjun Rampal, Divya Dutta এবং Sharib Hashmi-কে। শিশু পাচারের নানা ঘটনার প্রেক্ষাপটেই তৈরি এই ছবি। এছাড়াও আগামীদিনে কঙ্গনা রানাওয়াতকে দেখা যাবে Thalaivi, Manikarnika Returns The Legend off Didda, Tejas-এর মতো ছবিতে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.