টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বাবা আবুল কালাম মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল শনিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫৫ মিনিটে রাজধানীর কাকরাইলের ইসলামিয়া সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এ বিষয়টি নিশ্চিত করেছ তানজিন তিশার সহ-অভিনেতা তৌসিফ মাহবুব বলেন, তিশার বাবা দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
তিশা তার মরহুম বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। এর আগে ২০২১ সালের আগস্টে তানজিন তিশার বাবা আবুল কালাম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। ওই সময় তার মাইনর স্ট্রোক হয়েছিল। তবে ৯ আগস্ট ফেসবুকে এক স্ট্যাটাসে এ অভিনেত্রী তার বাবার সুস্থতার খবর জানিয়েছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.