
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন অভিনেতা-নির্মাতা আবদুল আজিজ। বিষয়টি জানিয়েছেন তার মেয়ে প্রমা আজিজ।
তিনি জানান, হার্টে একটা রিং পরানো হয়েছে। এটি ৯৫ ভাগ ব্লক ছিল। অন্য ব্লকগুলো ওষুধে নিয়ন্ত্রণ করা যাবে।
গেল শনিবার (০৪ ফেব্রুয়ারি) শিল্পকলা একাডেমি চত্বরে রাত ৮টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আবদুল আজিজ। এরপর তাকে দ্রুত রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন এই অভিনেতা।
বেতার নাটক দিয়ে আবদুল আজিজের মিডিয়ায় পথচলা শুরু হয়। ১৯৬৪ সালে তিনি বেতার নাটকে নায়কের চরিত্রে অভিনয় করতেন। দীর্ঘ ৬ দশকের ক্যারিয়ারে তিনি শতাধিক সিনেমায় অভিনয় করেছেন।
বেতার নাটকের সংখ্যা হাজার ছাড়িয়ে। বর্তমানে নাটক, সিনেমায় তাকে নিয়মিত দেখা না গেলেও নিয়মিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে দেখা যায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.