ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়েতে আমন্ত্রিত অতিথিদের ওপর চাপিয়ে দেয়া হয়েছে অনেক নিয়মকানুন। এতে অনেকেই বেশ বিরক্ত। ক্যাট-ভিকির বিয়ের নিমন্ত্রণ পাওয়া এক অতিথি কথা বলেছেন এই প্রসঙ্গে। তিনি বলেন, ‘আমি জানিনা তাদের টিম এমন করছে নাকি এই যুগলই এই সিদ্ধান্ত নিয়েছে বিয়ের ব্যাপারে এমন গোপনীয়তা বজায় রাখার জন্য।
প্রতিদিনই নতুন নতুন শর্ত জুড়ে দেয়া হচ্ছে। এটা বিয়ে, রাষ্ট্রীয় গোপনীয়তা নয় যার জন্য এত পাহারা দেওয়া দরকার।’ সেই সূত্র আর বলেছেন, ‘ক্যাট-ভিকির শর্তগুলো এখন অতিথিদের জন্য অপমানজনক হয়ে উঠেছে। অতিথিদের যদি বিশ্বাস করতে না পারেন,
তাহলে আমন্ত্রণ জানাচ্ছেন কেন?’ ক্যাটরিনা ও ভিকি কৌশলের বিয়েতে অতিথিদের কোনো ছবি তোলা নিষেধ, ব্যবহার করা যাবে না মোবাইল ফোনও। বিয়ের ব্যাপারে কারো কাছে কোনো তথ্যও প্রকাশ করা মানা। রাজস্থানের রণথমবোরে টানা তিন দিন, অর্থাৎ ৭, ৮ ও ৯ ডিসেম্বর চলবে রাজকীয় আয়োজন। বিয়ে হবে বিলাসবহুল রিসোর্ট সিক্স সেন্সেসে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.