প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৭:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২১, ১১:৫২ এ.এম
বিরতি শেষে নতুন নাটক নিয়ে ফিরছেন চয়নিকা চৌধুরী

দেশের গুণী নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী। তার নির্মিত নাটক-টেলিফিল্মের সংখ্যা প্রায় চার শত। চার মাস ধরে নির্মাণ থেকে দূরে ছিলেন চয়নিকা। সেই বিরতি ভেঙে আবারো ফিরেছেন নাটক নির্মাণে।
তার নতুন নাটকে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা তারিক আনাম খান ও জনপ্রিয় মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ ও শবনম ফারিয়া।
‘স্বাতী নক্ষত্রের আলোয়’ শিরোনামের এই নাটক রচনা করেছেন ইফফাত আরেফিন মাহমুদ। গত ২৭-২৮ অক্টোবর নগরীর উত্তরা ও মিরপুর ডিওএইচএসে দৃশ্যধারণের কাজ হয়েছে। নাটকটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে চয়নিকা চৌধুরী বলেন, অনেক দিন পর কাজ করার কারণে মনে হচ্ছিল সব ভুলে যাচ্ছি।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.