‘পিয়ানো ম্যান’ গানের জন্য খ্যাত সঙ্গীত কিংবদন্তী বিলি জ্যোল টেইলর সুইফ্টকে বিটলসের সঙ্গে তুলনা করে জানিয়েছেন সুইফ্ট হলেন বর্তমান প্রজন্মের ‘ফ্যাব ফোর’। বর্তমান প্রজন্মের সঙ্গীত শিল্পীদের সম্পর্কে জানতে চাইলে জ্যোল ইউএসএ টুডেকে বলেন, অ্যাডেল অসাধারণ গায়িকা, বিগত দিনের (বারবারা) স্ট্রাইস্যান্ডের মত।
টেইলরও (সুইফ্ট) দারুণ প্রতিভাবান গায়িকা। সে ভাল গান করছে, তার গানগুলোও অতুলনীয় আর সে বিশাল। তাকে অনেক বেশি মার্ক দিতেই হয়। সে সঙ্গীতকে বোঝে, গান লেখে ঠিক সেই যুগে বিটলসের মত। ৭৩ বছর বয়সী সঙ্গীত কিংবদন্তী বলেন,
আমার সন্তানরা পপ গান শোনে। আমি আর সেভাবে এসব গান শুনি না, তাদের সঙ্গে গাড়িতে থাকলে তারা রেডিও চালিয়ে দেয় আর আমাকে সব তথ্য জানিয়ে দেয়। একদিন ডেলা বাসায় ফিরে বলল, ‘বাবা, সবাই জানে তুমি কে’।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.