চলচ্চিত্র নির্মাতা মিনহাজ কিবরিয়া নির্মাণ করেছেন ‘বিফোর আই ডাই’ শিরোনামে সিনেমা। আন্তর্জাতিক বাজারের কথা চিন্তা করে নির্মিত হয়েছে অ্যাকশন থ্রিলার সিনেমাটি।
শিগগিরই সিনেমাটি মুক্তি পাবে বাংলাদেশসহ বিশ্বের ছয়টি দেশে। সম্প্রতি রাজধানীর সোনারগাঁও হোটেলে সিনেমাটির মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘‘গুপ্তহত্যার শ্বাসরুদ্ধকর ঘটনাবলী নিয়ে আবর্তিত হয়েছে ‘বিফোর আই ডাই’ চলচ্চিত্রের কাহিনী।
এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেতা ইফতি আহমেদ। ইতোমধ্যে আন্তর্জাতিক প্ল্যাটফর্মের বিভিন্ন সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের আলাদা মনোযোগ কেড়েছেন তিনি। হলিউড, বলিউডের পর কলকাতার সিনেমায়ও তাকে দেখা গেছে। তবে এবারই প্রথম বাংলাদেশি কোনো সিনেমায় অভিনয় করেছেন।’’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.