আর মাত্র কিছুদিনের অপেক্ষা। আর তারপরই সাত পাকে বাঁধা পড়বেন এই মুহূর্তে বলিউডের সবচেয়ে আলোচিত প্রেমিকযুগল ক্যাটরিনা কাইফ আর ভিকি কৌশল।
এখন তাঁদের বিয়ের জোরদার প্রস্তুতি চলছে। জানা গেছে, ক্যাট আর ভিকি তাঁদের বিয়েতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করতে চলেছেন। আর এ জন্য পানির মতো অর্থ ব্যয় করছেন তাঁরা। আগামী ৭ থেকে ৯ ডিসেম্বর রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্টে ক্যাট আর ভিকির বিয়ের আসর বসবে।
জানা গেছে, বিয়ের নিরাপত্তার দায়িত্ব তাঁরা জয়পুরের এম এস সিকিউরিটি সংস্থার হাতে তুলে দিতে চলেছেন। এটা একটা প্রাইভেট সিকিউরিটি সংস্থা। শুরুতে ভিকি আর ক্যাটরিনা তাঁদের বিয়ের জন্য সব মিলিয়ে ১০০ জন নিরাপত্তাকর্মী নিযুক্ত করার কথা ভেবেছিলেন।
কিন্তু তাঁদের বিয়েকে ঘিরে সংবাদমাধ্যমগুলোর তুমুল আগ্রহ দেখে রীতিমতো চিন্তিত এই তারকাযুগল। পরিকল্পনায়ও বদল এনেছেন তাঁরা। জানা গেছে, ১০০–এর বদলে এখন ১৫০ জন নিরাপত্তাকর্মী নিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন ভিকি আর ক্যাটরিনা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.