ঢাকাই সিনেমার বহুল আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনি বলেছেন, ‘আসলে আমাদের বিয়ে করা ছাড়া কোনো উপায় ছিল না। একসঙ্গে সারা জীবন থাকার জন্যই আমরা বিয়ে করে ফেলি।’ তবে কেন উপায় ছিল না তা খোলাশা করেননি এ অভিনেত্রী। কেবল জানিয়েছেন, কীভাবে একে অপরের প্রেমে পড়েছিলেন।
পরীমনি বলেন, ‘ ‘গুনিন’ ছবির শুটিং শুরুর আগে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ভাইয়ের বাসায় যাই। সেদিন সাদা পাঞ্জাবি পরে ঘরের কোনায় বসে থাকা একটা ছেলেকে (শরিফুল রাজ) লক্ষ্য করি। গিয়াস ভাই আমাকে খুব বকাবকি করছিল।
কিন্তু আমি শুধু ঘরে কোনায় বসে থাকা ছেলেটাকেই দেখছিলাম। ওই দিন কোনো বকাবকিই আমার গায়ে লাগেনি।
এরপর রাজ বলল আমার খিদে লেগেছে। টেবিলে অনেক খাবার থাকার পর রাজ বলে, আমি ভাত খাব। তখন আমি জানতে চাইলাম কোনো আইটেম পছন্দ আছে কি না। রাজ জানায়, মুরগির তরকারি দিয়ে খাবে।’
কলমকথা/ বিথী
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.