
বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে সোশাল মিডিয়ার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে জরিমানা ও মামলা করেছে পুলিশ। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে তাকে এ জরিমানা করে হাইওয়ে পুলিশ।
জানা গেছে, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামে শিক্ষক এম. মুখলিছুর রহমানের বাড়িতে উপহারের গাড়ি আনতে যাচ্ছিলেন হিরো আলম। এ সময় পথে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে তাকে জরিমানা করা হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুল ইসলাম জানান, ‘শায়েস্তাগঞ্জ থানার সামনের মহাসড়কে সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৮০ কিলোমিটার।
হিরো আলমের টয়োটা ফিল্ডার গাড়িটি ৯০ কিলোমিটার গতিতে যাচ্ছিল। এ সময় গাড়িটি আটকের পর ২ হাজার ৫০০ টাকার মামলা দেয়া হয়েছে।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.