চোখের ওপরে করা ট্যাটু বলে দিচ্ছে তিনি ব্যাড বয়। লুকে নতুনত্ব আনতে মাথার চুলের পুরোটা ব্রাউন রং করা হয়েছে। এভাবেই আগামীতে সিনেমার পর্দায় দেখা যাবে বর্তমান সময়ে ঢালিউডে ব্যস্ততম চিত্রনায়ক জিয়াউল রোশানকে।
যে সিনেমার জন্য রোশানের এতকিছু, সেই সিনেমাটির নাম 'পাপ'। এমনই একটি লুকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন রোশান। ক্যাপশনে লিখেছেন, ‘পাপ করি’। আর এই সিনেমায় দ্বিতীয়বার জুটি হয়ে দেখা যাবে রোশান ও ববিকে।
দুজনে এর আগে বেপরোয়া নামের একটি অভিনয় করেছেন। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন প্রযোজক আব্দুল আজিজ। প্রযোজনা প্রতিষ্ঠানের ফেসবুক পেজে জানানো হয়েছে গতকাল বুধবার (১৬মার্চ) থেকে শুরু হয়েছে সিনেমাটির শুটিং।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.