দীর্ঘদিন স্তন ক্যান্সারে ভুগে মারা গেলেন ব্রিটিশ গায়িকা সারাহ হারডিং। তার বয়স হয়েছিল ৩৯ বছর। ৫ সেপ্টেম্বর তিনি মারা যান বলে টুইট করে নিশ্চিত করেছেন তার মা। টুইটারে তিনি লেখেন, ‘হৃদয়বিদারক একটি খবর আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমার মেয়ে সারাহ মারা গেছেন। আপনারা অনেকেই হয়তো জানেন, সে ক্যান্সারের সঙ্গে লড়ছিল। সে মৃত্যুর শেষদিন পর্যন্ত শক্ত থেকে লড়াই করে গেছে।
সকালে হেরে গিয়ে সে শান্তিপূর্ণভাবে চলে গিয়েছে।’ গত আগস্টে সারাহ জানিয়েছিলেন, তিনি স্তন ক্যান্সারের সঙ্গে লড়ছেন। ক্যান্সার তার পুরো শরীরে ছড়িয়ে পড়েছে।
তিনি হয়তো আর বাঁচবেন না বলেও চিকিৎসকের কাছ থেকে জানতে পেরেছেন। ২০০২ সালে আইটিভির সংগীতবিষয়ক রিয়্যালিটি শো ‘পপস্টার: দ্য রিভেলস’-এর মাধ্যমে পরিচিতি পান সারাহ । এরপর তিনি ব্রিটিশ পপ গ্রুপ ‘গার্লস অ্যালাউড’-এ যুক্ত হন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.