ক্যাটরিনা কাইফ। তিনি জনপ্রিয় বলিউড অভিনেত্রী। সম্প্রতি অভিনেতা ভিকি কৌশলকে বিয়ে করেছেন তিনি। শ্বশুরবাড়িতে এখন সম্পূর্ণ সংসারী মেজাজে এই অভিনেত্রী। এদিকে ভিকির সঙ্গে বিয়ের পর সালমান খানের সঙ্গে শুটিংয়ে ফিরছেন ক্যাটরিনা।
খুব শিগগির ‘টাইগার-থ্রি’ সিনেমার শুটিং শুরু করবেন এই দুই তারকা। দিল্লিতে এর শুটিং হবে। এ প্রসঙ্গে একটি সূত্র পিংকভিলা ডটকমে বলেন, ‘এটি ১৫ দিনের শুটিং শিডিউল। সালমান এবং ক্যাটরিনা দু’জনই শুটিং করবেন এবং এ বিষয়ে সকল প্রস্তুতি চলছে। জনসাধারণকে নিয়ন্ত্রণে রেখে কীভাবে তাদের লুক ফাঁস হওয়া থেকে রক্ষা পাওয়া যায় ক্রুরা সেভাবেই কাজ করছেন।’
থ্রিলার ঘরানার এই সিনেমা পরিচালনা করছেন মনীশ শর্মা। এর আগে রাশিয়া, তুরস্ক ও অস্ট্রিয়াতে যশ রাজ ফিল্ম প্রযোজিত এই সিনেমার শুটিং করেছেন সালমান-ক্যাটরিনা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.