প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৩, ২০২৬, ৬:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২১, ২:০০ পি.এম
মডেল হচ্ছেন তারিন বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত গানে

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত একটি গানে মডেল হচ্ছেন অভিনেত্রী তারিন জাহান। গানের শিরোনাম ‘রক্তমাখা সিঁড়ি’। ‘আমি দেখেছি সিঁড়ি বেয়ে কেমন করে পিতার বুকের রক্ত ঝরে, আমি দেখেছি দুচোখ বেয়ে কেমন করে ভোরের শিশির ঝরে’-এমন কথামালায় সাজানো গানটি লিখেছেন গীতিকার সুজন হাজং।
সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। গেয়েছেন নিশিতা বড়ুয়া। সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। আজ বঙ্গবন্ধুর ধানমণ্ডির ৩২ নম্বর বাড়ি ও আশপাশে তার স্মৃতিবিজড়িত জায়গায় গানটির ভিডিও ধারণ করা হবে। এটি নির্মাণ করবেন সোহেল রানা বয়াতি। গানটি প্রসঙ্গে গীতিকার সুজন হাজং বলেন, ‘পিতার রক্তমাখা সিঁড়ি বেয়েই যেন বাংলাদেশ। আমাদের নদী, ভোরের শিশির, ঝরনা যেন পিতার বুকের রক্তে রঞ্জিত। আমি মনে করি, এ গানটির মাধ্যমে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুকে তাদের চেতনার বাতিঘরে খুঁজে পাবে।
তাই বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত জায়গাগুলোতে আমরা শুটিংয়ের সিদ্ধান্ত নিয়েছি। এটি হবে মূলত একটি ডকুমেন্টারি ভিডিও। যেখানে শিল্পীরও উপস্থিতি থাকবে।’ এ গানের ভিডিওতে অংশ নেওয়া প্রসঙ্গে তারিন বলেন, ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।
তার প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মিত এ গানটির ভিডিওতে অংশ নিতে পারছি, এটি বেশ ভালোলাগার। আমার বিশ্বাস এতে করে বঙ্গবন্ধুর প্রতি নতুন প্রজন্মের মধ্যে আরও বেশি বোধ তৈরি হবে।’ গানটি ১৫ আগস্ট জাতীয় শোকদিবস উপলক্ষ্যে সুজন হাজংয়ের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.