দেশের গুণী চলচ্চিত্র নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের আলোচিত ‘গুণিন’ সিনেমায় অভিনয় করেছেন শরিফুল রাজ। আর এই সিনেমার জন্য চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরিফুল রাজের প্রেম গড়িয়েছে সংসারে।
সবকিছু ঠিক থাকলে ‘গুণিন’ সিনেমা মার্চ মাসে মুক্তি পেতে যাচ্ছে দেশের সিনেমা হলে। তার আগেই গিয়াস উদ্দিন সেলিমের নতুন সিনেমার জন্য চুক্তিবদ্ধ হলেন শরিফুল রাজ। সিনেমার নাম ‘কাজলরেখা’।
ময়মনসিংহ গীতিকা অবলম্বনে ‘কাজলরেখা’ ২০১৯-২০২০ অর্থবছরে পেয়েছে সরকারি অনুদান। এ প্রসঙ্গে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম বলেন, রাজের প্রতি আস্থার জায়গা থেকে তাকে চুক্তিবদ্ধ করেছি।
এই মুহূর্তে আর কোনো অভিনয়শিল্পীর নাম প্রকাশ করতে চাই না। সবকিছু ঠিক থাকলে আগামী ২ মার্চ আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দেব।
কলমকথা/ বিথী
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.