বলিউডের সুপারস্টার সঞ্জয় দত্তের তৃতীয় স্ত্রী মান্যতা দত্ত, চড়াই উৎরাই পেরিয়ে তাদের সুখের সংসারের খবর সবারই জানা। তাদের বিয়ের শুরু থেকে এসব সমস্যার মধ্যেই ছিলেন মান্যতা। সবাইকে চমকে দিয়ে তার সাবেক ‘স্বামী’ প্রকাশ্যে চলে আসেন। নিজের সঙ্গে মান্যতা এবং এক সন্তানের ছবি নিয়ে তিনি সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন।
দাবি করেন, সঞ্জয়ের সঙ্গে মান্যতার বিয়ে বেআইনি কারণ তখনও নাকি তাদের বিচ্ছেদ হয়নি। পাশাপাশি তার আরও দাবি ছিল, মান্যতা তার এক সন্তানের মা এবং সঞ্জয়কে বিয়ে করার সময় তিনি নাকি ছয় মাসের অন্তঃসত্ত্বাও ছিলেন। তার ‘স্বামী’ রহমান আদালতে মামলাও করেছিলেন।
এ সময়ে সঞ্জয় কিন্তু সমালোচনায় গা ভাসাননি। স্ত্রীর পাশেই ছিলেন। পরবর্তীকালে রহমানের সত্যি সামনে উঠে আসে। রহমান মূলত একজন অপপ্রচারকারী। তাকে গ্রেফতার করা হয়।
কারণ এমন মিথ্যা তথ্য দিয়ে আরও কয়েকজন অভিনেত্রীকে এভাবেই ফাঁসানোর চেষ্টা করেছিলেন তিনি। এতেই সব সমালোচনা পেছনে ফেলে মান্যতা ও সঞ্জয়ের সম্পর্ক এগিয়ে যেতে থাকে। পরে ২০০৮ সালে গোয়ায় বিয়ে করেছিলেন তারা। তার দু’বছর পর যমজ সন্তানের জন্ম দেন মান্যতা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.