নন্দিত গীতিকার কাওসার আহমেদ চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
অনেকদিন ধরেই ধানমন্ডির একটি ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ রাত পৌনে ১০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কাওসার আহমেদ চৌধুরী। তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার পারিবারিক ঘনিষ্ঠজন এরশাদুল হক টিংকু।
শারীরিক নানা জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন কাওসার আহমেদ চৌধুরী। তিনি করোনাতেও আক্রান্ত ছিলেন।
দেশের বেশ কয়েকটি ব্যান্ড ও সংগীত শিল্পীর জন্য গান লিখেছেন কাওসার আহমেদ চৌধুরী। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘এই রুপালি গিটার ফেলে’, ‘আমায় ডেকো না ফেরানো যাবে না’, ‘যেখানেই সীমান্ত তোমার সেখানেই বসন্ত আমার’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে’ উল্লেখযোগ্য।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.