অর্জুন কাপুর ও মালাইকা আরোরার প্রেমের কথা আর গোপন নেই। বহুদিন হলো বিষয়টি প্রকাশ্যে। তবে আর লুকোচুরি কেন! সদ্য কাকা অনিল কাপুরের দীপাবলি পার্টিতে মালাইকাকে সঙ্গে নিয়েই হাজির হয়েছিলেন অর্জুন।
গোলাপি শাড়িতে উজ্জ্বল মালাইকা। পাশে কালো কুর্তায় অর্জুন। দুজনেই হাসছেন। এমনই একটি ছবি শেয়ার করেছেন অর্জুন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যখন আমার বোকা বোকা কথা শুনে ও হাসে। ও আমাকে আনন্দে রাখে’।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকার সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখ খুলেছিলেন অর্জুন। তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমি কখনও প্রকাশ্যে খুব একটা কথা বলি না। কারণ আমার মনে হয়, সঙ্গীকে সম্মান করা উচিত।
এখানে একটা অতীত রয়েছে। আমি এমন দেখেছি, ব্যক্তি জীবন জনসমক্ষে আসার পর তা আর খুব একটা ভালো থাকেনি। শিশুদের ওপরও প্রভাব পড়ে। সেজন্য একটা বাউন্ডারি রাখার চেষ্টা করি আমি।
মালাইকা যেটাতে স্বাচ্ছন্দবোধ করে সেটা করার চেষ্টা করি। আর আমার কেরিয়ার তো ব্যক্তি সম্পর্কের ওপর নির্ভরশীল নয়। ফলে সময় দিচ্ছি আমরা। স্পেস দিচ্ছি। আর সম্মানের সঙ্গে একটা বাউন্ডারি তৈরি করে রাখার চেষ্টা করি।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.