প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৮:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৩, ২০২১, ১০:০২ এ.এম
‘মাহিয়া মাহি সংসার জীবনের ইতি টানলেন’

অনেকদিন ধরেই ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির সংসার ভাঙনের গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু যখনই এমন গুঞ্জন শোনা গেছে অভিনেত্রী স্বামীর সঙ্গে রোমান্টিক ছবি কিংবা স্ট্যাটাস দিয়ে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। কিন্তু কথায় আছে, যা রটে তার কিছু তো ঘটে। মাহির সংসার ভাঙনের গল্পটাও কিছুটা তেমনটাই হলো। নিজেই জানালেন গুঞ্জন নয়, সত্যি সত্যি সংসার ভাঙছে তার।
শনিবার (২২ মে) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে স্বামী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে স্ট্যাটাস দেন মাহি। তিনি লিখেছেন, ‘এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা।’
মাহি তার পোস্টে শ্বশুরবাড়ির কথা উল্লেখ করে লেখেন, ‘পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর বাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনামাই শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা।’
ক্ষমা চেয়ে মাহি আরও লেখেন, ‘আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেকো। আমি তোমাদের আজীবন মিস করব।’
পোস্টে তার বিচ্ছেদের খবরটি প্রকাশ করলেও এর কারণ সম্পর্কে জানাননি মাহি। গণমাধ্যমকেও তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার অনুরোধ এ নিয়ে কোনও নেতিবাচক সংবাদ যেন না প্রকাশ হয়। পরস্পরের সম্মানবোধটা বাঁচিয়ে রাখতে চান এই নায়িকা।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২৪ মে সিলেটের মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন চিত্রনায়িকা মাহিয়া মাহি। অবশেষে পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন ঢালিউডের এই জনপ্রিয় নায়িকা।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.